মূল বিষয়ে যান
বেটা

সুতো এখনও পুরোপুরি বাংলা ভাষায় অনুবাদ হয়নি। যা এখনও অনুবাদ হয়নি, তা ইংরেজিতে দেখানো হয়।

গীতসংহিতা 59

এই অধ্যায়টি এর অন্তর্গত: Boek II

1হে আমার ঈশ্বর, আমার শত্রুদের থেকে আমাকে উদ্ধার কর; যারা আমার বিরুদ্ধে উঠে দাঁড়াবে তাদের থেকে আমাকে দূরে রাখ। 2মন্দদের থেকে আমাকে উদ্ধার কর এবং রক্তপাতী মানুষদের থেকে আমাকে রক্ষা কর। 3কারণ দেখ, তারা আমার প্রাণের জন্য অপেক্ষা করছে, অন্যায়কারীরা আমার বিরুদ্ধে একসঙ্গে জড়ো হয়েছে, কিন্তু সদাপ্রভুু, আমার পাপের কারণে বা আমার দোষের কারণেও নয়। 4তারা আমাকে দোষ দিচ্ছে না, যদিও আমি দোষারোপণ করছি না, জাগো এবং আমাকে সাহায্য কর এবং দেখো। 5সদাপ্রভুু, বাহিনীগনের ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর, ওঠ এবং তুমি সমস্ত জাতিকে শাস্তি দাও; কোনো পাপী বিশ্বাসঘাতকের প্রতি দয়া কর না। সেলা 6তারা সন্ধ্যাবেলাতে ফিরে আসে, কুকুরের মত চিত্কার করে এবং শহরের চারিদিকে ঘোরে। 7দেখ, তারা মুখে কটু কথা বলে, তাদের ঠোঁটে মধ্যে তরোয়াল আছে, কারণ তারা বলে, “কে শুনতে পাচ্ছে?” 8কিন্তু সদাপ্রভুু, তুমি তাদেরকে উপহাস করবে; তুমি সমস্ত জাতিকে বিদ্রূপ করবে। 9ঈশ্বর, আমার বল, আমি তোমার অপেক্ষা করব; কারণ তুমি আমার উচ্চ দূর্গ। 10আমার ঈশ্বর তাঁর নিয়মের বিশ্বস্ততার সাথে দেখা করবে আমার সাথে; ঈশ্বর আমাকে আমার শত্রুদের দশা দেখতে দিয়েছে। 11তুমি তাদের মেরে ফেল না, পাছে আমার লোকেরা ভুলে যায়; প্রভু আমাদের ঢাল, তোমার শক্তিতে তাদেরকে ছাড়িয়ে নীচে ফেল। 12তাদের ঠোঁট এবং মুখের বাক্যে পাপ; তাদের গর্বের মধ্যে তাদের বন্দী করা হবে এবং অভিশাপ ও মিথ্যার জন্য। 13ক্রোধে তাদের গ্রাস কর, তাদের ধ্বংস কর যাতে তারা আর থাকতে না পারে; ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত তারা জানুক ঈশ্বর এবং যাকো বের মধ্যে নিয়ম। সেলা 14সন্ধ্যাবেলায় তারা ফিরিয়া আসে এবং কুকুরের মত আওয়াজ করে শহরের চারপাশে ঘোরে। 15তারা খাওয়ার জন্য ভেতরে ও নিচে নেমে আসবে এবং তারা তৃপ্ত না হলে তা রা অভিযোগ করতে থাকবে। 16কিন্তু আমি তোমার শক্তি সম্পর্কে গান করব, কারণ তুমিই আমার উচ্চ দূর্গ এবং আমার বিপদের দিনের আশ্রয়। 17তুমি, আমার শক্তি আমি তোমার উদ্দেশ্যে গান করব, কারণ ঈশ্বর আমার উচ্চ দূর্গ, তিনি আমার নিয়মের বিশ্বস্ততার ঈশ্বর।

পদের সংখ্যা বেছে নেওয়া অনুবাদ অনুসরণ করে এবং কয়েকটি অধ্যায়ে এক পদ এদিক-ওদিক হতে পারে।

পড়ার স্বাচ্ছন্দ্য

যা আপনার কাজে লাগে তা বেছে নিন। আপনার পছন্দ এই ডিভাইসেই রাখা থাকে।

লেখার আকার

আপনার ডিভাইসের নিজস্ব সেটিংস (জুম, স্ক্রিন রিডার, ডার্ক মোড) পছন্দ করেন? সেগুলোও এখানে কাজ করে।