মূল বিষয়ে যান
বেটা

সুতো এখনও পুরোপুরি বাংলা ভাষায় অনুবাদ হয়নি। যা এখনও অনুবাদ হয়নি, তা ইংরেজিতে দেখানো হয়।

গীতসংহিতা 54

এই অধ্যায়টি এর অন্তর্গত: Boek II

1ঈশ্বর, তোমার নামের দ্বারা, আমাকে বাঁচাও এবং তোমার শক্তিতে আমাকে বিচার কর। 2ঈশ্বর আমার প্রার্থনা শোন; আমার মুখের বাক্যে কান দাও। 3কারণ অহংকারী লোকেরা আমার বিরুদ্ধে উঠেছে এবং নিষ্ঠুর লোকেরা আমার প্রাণকে খুঁজছে; তারা তাদের আগে ঈশ্বরকে রাখেনি। সেলা। 4দেখ, ঈশ্বর আমার সাহায্যকারী; প্রভুই একজন যে আমার প্রাণকে বাঁচায়। 5তিনি অমঙ্গল আমার শত্রুদের কাছে ফিরিয়ে দেবেন; আমার জন্য তোমার বিশ্বস্ততার মধ্যে তাদের ধ্বংস করবে। 6আমি তোমার উদ্দেশ্যে স্বেচ্ছাবলি উৎসর্গ করব; সদাপ্রভুু তোমার নামে ধন্যবাদ করব, কারণ তা উত্তম। 7কারণ তিনি আমাকে সমস্ত কষ্ট থেকে উদ্ধার করেছেন, আমার চোখ শত্রুদের উপর জয়ী হয়েছে।

পদের সংখ্যা বেছে নেওয়া অনুবাদ অনুসরণ করে এবং কয়েকটি অধ্যায়ে এক পদ এদিক-ওদিক হতে পারে।

পড়ার স্বাচ্ছন্দ্য

যা আপনার কাজে লাগে তা বেছে নিন। আপনার পছন্দ এই ডিভাইসেই রাখা থাকে।

লেখার আকার

আপনার ডিভাইসের নিজস্ব সেটিংস (জুম, স্ক্রিন রিডার, ডার্ক মোড) পছন্দ করেন? সেগুলোও এখানে কাজ করে।