মূল বিষয়ে যান
বেটা

সুতো এখনও পুরোপুরি বাংলা ভাষায় অনুবাদ হয়নি। যা এখনও অনুবাদ হয়নি, তা ইংরেজিতে দেখানো হয়।

গীতসংহিতা 14

এই অধ্যায়টি এর অন্তর্গত: Boek I

1একজন বোকা তার হৃদয়ে বলে, ঈশ্বর নেই। তারা অসৎ এবং জঘন্য পাপ কাজ করেছে; এমন কেউ নেই যে ভাল কাজ করে। 2সদাপ্রভুু স্বর্গ থেকে মানবসন্তানদের প্রতি দেখেন যে কেউ বুদ্ধির সাথে চলে কিনা, কেউ ঈশ্বরকে খোঁজে কিনা। 3সবাই বিপথে গিয়েছে, সবাই কলুষিত হয়েছে; এমন কেউ নেই যে ভাল কাজ করে, কেউ নেই, একজনও নেই। 4যারা অপরাধ করে, তারা কি কিছু জানে না? যেমনভাবে তারা খাবার খায়, ঠিক তেমন তারা আমার লোকদের গ্রাস করে, কিন্তু তারা সদাপ্রভুুকে ডাকেনা? 5তারা ভয়ের সঙ্গে কাঁপে, কারণ কিন্তু ঈশ্বর ধার্মিক সমাজের সঙ্গে থাকেন! 6তুমি দরিদ্র ব্যক্তিকে লজ্জিত করেছ, যদিও সদাপ্রভুু তাঁর আশ্রয়। 7আঃ! ইস্রায়েলের পরিত্রান সিয়োন থেকে আসবে! সদাপ্রভুু যখন তাঁর লোকেদের বন্দিত্ব থেকে ফিরিয়ে আনবেন, তখন যাকোব আনন্দ করবে এবং ইস্রায়েল আনন্দিত হবে!

পদের সংখ্যা বেছে নেওয়া অনুবাদ অনুসরণ করে এবং কয়েকটি অধ্যায়ে এক পদ এদিক-ওদিক হতে পারে।

পড়ার স্বাচ্ছন্দ্য

যা আপনার কাজে লাগে তা বেছে নিন। আপনার পছন্দ এই ডিভাইসেই রাখা থাকে।

লেখার আকার

আপনার ডিভাইসের নিজস্ব সেটিংস (জুম, স্ক্রিন রিডার, ডার্ক মোড) পছন্দ করেন? সেগুলোও এখানে কাজ করে।