মূল বিষয়ে যান
বেটা

সুতো এখনও পুরোপুরি বাংলা ভাষায় অনুবাদ হয়নি। যা এখনও অনুবাদ হয়নি, তা ইংরেজিতে দেখানো হয়।

গীতসংহিতা 26

এই অধ্যায়টি এর অন্তর্গত: Boek I

1সদাপ্রভুু, আমার বিচার কর, কারণ আমি সততার সাথে চলছি; আমি সদাপ্রভুুকে বিশ্বাস করি সন্দেহ করি না। 2সদাপ্রভুু, আমাকে পরীক্ষা করো এবং প্রমাণ নাও; আমার ভিতরের অংশের এবং আমার হৃদয়ের বিশুদ্ধতা পরীক্ষা কর। 3কারণ তোমার বিশ্বস্ততা আমার চোখের সামনে এবং আমি তোমার সত্যে চলেছি। 4আমি প্রতারণাপূর্ণ লোকের সাথে যুক্ত নই, আমি অসৎ লোকের সাথে মিশি না। 5আমি অন্যায়কারীদের সমাজ ঘৃণা করি এবং আমি দুষ্টদের সাথে বাস করি না। 6আমি সরলতায় আমার হাত ধোব এবং সদাপ্রভুু বেদির দিকে ফিরে যাব। 7উচ্চরবে প্রশংসার গান করি এবং তোমার অপূর্ব কাজের বর্ণনা করি। 8সদাপ্রভুু, আমি ভালবাসি সেই গৃহ যেখানে তুমি বাস করো, সেই স্থান যেখানে তোমার মহিমা বাস করে! 9আমার প্রাণ পাপীদের সঙ্গে নিয়ো না, রক্তপাতী মানুষের সাথে আমার প্রাণ নিয়ো না। 10যাদের হাতে চক্রান্ত থাকে এবং ডান হাত ঘুষের দ্বারা পরিপূর্ণ। 11কিন্তু আমি, আমার সততার সঙ্গে চলব; আমাকে উদ্ধার কর এবং আমার প্রতি করুণা কর। 12আমার পা সমভূমিতে দাঁড়িয়ে আছে, আমি মণ্ডলীর মধ্যে সদাপ্রভুুর ধন্যবাদ করবো।

পদের সংখ্যা বেছে নেওয়া অনুবাদ অনুসরণ করে এবং কয়েকটি অধ্যায়ে এক পদ এদিক-ওদিক হতে পারে।

পড়ার স্বাচ্ছন্দ্য

যা আপনার কাজে লাগে তা বেছে নিন। আপনার পছন্দ এই ডিভাইসেই রাখা থাকে।

লেখার আকার

আপনার ডিভাইসের নিজস্ব সেটিংস (জুম, স্ক্রিন রিডার, ডার্ক মোড) পছন্দ করেন? সেগুলোও এখানে কাজ করে।