মূল বিষয়ে যান
বেটা

সুতো এখনও পুরোপুরি বাংলা ভাষায় অনুবাদ হয়নি। যা এখনও অনুবাদ হয়নি, তা ইংরেজিতে দেখানো হয়।

গীতসংহিতা 110

এই অধ্যায়টি এর অন্তর্গত: Boek V

1সদাপ্রভুু আমার প্রভুকে বলেন, “আমার ডানদিকে বস, যতক্ষণ না আমি তোমার শত্রুদেরকে তোমার পা রাখার জায়গায় না নিয়ে আসি।” 2সদাপ্রভুু বললেন, “সিয়োন থেকে তোমার শক্তির রাজদণ্ড ধরে রাখ; তোমার শত্রুদের ওপর শাসন কর। 3তোমার বিক্রম দিনের তোমার প্রজারা তোমাকে অনুসরণ করবে স্ব-ইচ্ছায় পবিত্র পর্বতের ওপরে; ভোরের গর্ভ থেকে বেরিয়ে যাবে শিশিরের মতো তোমার যুবকেরা।” 4সদাপ্রভুু শপথ করেছেন এবং পরিবর্তন হবে না; “তুমি অনন্তকালীন যাজক, মল্কীষেদকের রীতি অনুসারে।” 5প্রভু তোমার ডানদিকে আছেন। তিনি রাজাদের হত্যা করবেন তাঁর ক্রোধের দিনের। 6তিনি জাতিদের বিচার করবেন, তিনি মৃতদেহ দিয়ে উপত্যকা পূর্ণ করবেন; তিনি নেতাদের হত্যা করবেন অনেক দেশে। 7তিনি রাস্তার মধ্যে ছোটো নদীর জল পান করবেন এবং তারপর তিনি বিজয়ের পরে তাঁর মাথা তুলবেন।

পদের সংখ্যা বেছে নেওয়া অনুবাদ অনুসরণ করে এবং কয়েকটি অধ্যায়ে এক পদ এদিক-ওদিক হতে পারে।

পড়ার স্বাচ্ছন্দ্য

যা আপনার কাজে লাগে তা বেছে নিন। আপনার পছন্দ এই ডিভাইসেই রাখা থাকে।

লেখার আকার

আপনার ডিভাইসের নিজস্ব সেটিংস (জুম, স্ক্রিন রিডার, ডার্ক মোড) পছন্দ করেন? সেগুলোও এখানে কাজ করে।