মূল বিষয়ে যান
বেটা

সুতো এখনও পুরোপুরি বাংলা ভাষায় অনুবাদ হয়নি। যা এখনও অনুবাদ হয়নি, তা ইংরেজিতে দেখানো হয়।

গীতসংহিতা 130

এই অধ্যায়টি এর অন্তর্গত: Boek V

1আমি বিপদের গভীর সমুদ্রথেকে তোমাকে ডাকি, সদাপ্রভুু। 2প্রভু আমার রব শোন, তোমার কান আমার বিনতির রব শুনুক। 3যদি তুমি, সদাপ্রভুু, অপরাধ সব ধর, প্রভু, কে দাঁড়াতে পারে? 4কিন্তু তোমার কাছে ক্ষমা আছে, যেন তুমি শ্রদ্ধা পাও। 5আমি সদাপ্রভুুর জন্য অপেক্ষা করি; আমার আত্মা অপেক্ষা করে; আমি তাঁর বাক্যে আশা করছি। 6প্রহরীরা যেমন সকালের জন্য অপেক্ষা করে, আমার আত্মা তার থেকে বেশী প্রভুর জন্য অপেক্ষা করে। 7ইস্রায়েল, সদাপ্রভুুতে আশা কর; সদাপ্রভুু করুণাময় এবং তিনি ক্ষমা করতে খুব ইচ্ছুক। 8এই হলেন তিনি যিনি তার সব পাপ থেকে ইস্রায়েলকে মুক্ত করবেন।

পদের সংখ্যা বেছে নেওয়া অনুবাদ অনুসরণ করে এবং কয়েকটি অধ্যায়ে এক পদ এদিক-ওদিক হতে পারে।

Statenvertaling (1637) · World English Bible (2000) · ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (2019): © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd., bridgeconn.com, via eBible.org. CC BY-SA 4.0; notes and headings omitted. · উৎস ও লাইসেন্স

পড়ার স্বাচ্ছন্দ্য

যা আপনার কাজে লাগে তা বেছে নিন। আপনার পছন্দ এই ডিভাইসেই রাখা থাকে।

লেখার আকার

আপনার ডিভাইসের নিজস্ব সেটিংস (জুম, স্ক্রিন রিডার, ডার্ক মোড) পছন্দ করেন? সেগুলোও এখানে কাজ করে।