মূল বিষয়ে যান
বেটা

সুতো এখনও পুরোপুরি বাংলা ভাষায় অনুবাদ হয়নি। যা এখনও অনুবাদ হয়নি, তা ইংরেজিতে দেখানো হয়।

ইয়োব 17

এই অধ্যায়টি এর অন্তর্গত: Gesprekken met de vrienden

1আমার আত্মা শেষ হয়েছে এবং আমার আয়ু শেষ; আমার কবর আমার জন্য তৈরী। 2অবশ্যই সেখানে আমার সঙ্গে উপহসকেরা থাকবে; আমার চোখ সবদিন তাদের প্ররোচনা দেখবে। 3“এখন একটা অঙ্গীকার কর, নিজের কাছে আমার জন্য জামিনদার হও; আর কে আছে যে আমায় সাহায্য করবে? 4তোমার জন্য, ঈশ্বর, তাদের হৃদয়কে বুদ্ধি থেকে দূরে রেখেছেন; এই জন্য, তুমি আমার উপরে তাদের প্রশংসা করবে না। 5যে ব্যক্তি পুরষ্কারের জন্য নিজের বন্ধুর নিন্দা করে, তার সন্তানদের চোখ অন্ধ হবে। 6কিন্তু তিনি আমাকে লোকেদের কাছে লোককথা করেছেন; তারা আমার মুখে থুতু দেয়। 7আমার চোখ দুঃখে ক্ষীণ হয়েছে; আমার শরীরের সমস্ত অংশ ছায়ার মত হয়েছে। 8সৎ লোক এর দ্বারা স্তব্ধ হয়ে যাবে; নির্দোষ লোক অধার্মিকদের বিরুদ্ধে উত্তেজিত হয়ে উঠবে। 9ধার্মিক লোক নিজের পথে চলবে; যে ব্যক্তি হাত পরিষ্কার করে সে দিন দিন শক্তিতে বৃদ্ধি পাবে। 10কিন্তু তোমরা সকলে, এখন এস; আমি তোমাদের মধ্যে কোন জ্ঞানী মানুষ পাব না। 11আমার আয়ুর দিন শেষ, আমার পরিকল্পনা শেষ, এমনকি আমার হৃদয়ের ইচ্ছা গুলো শেষ। 12এই লোকেরা, এই উপহসকেরা, রাতকে দিনের পরিবতন করে; সেই আলোকে, তারা বলে, তা অন্ধকারের কাছে। 13যেহেতু আমি পাতালকে আমার ঘর হিসাবে দেখি; যেহেতু আমি আমার খাট অন্ধকারে পাতি; 14যেহেতু আমি দুর্নীতিকে বলি, তুমি আমার বাবা এবং পোকাকে বলি, তুমি আমার মা, বা আমার বোন; 15তাহলে আমার আশা কোথায়? আমার আশার বিষয়ে, কে দেখতে পায়? 16আশা কি আমার সঙ্গে নিচে পাতালের দরজায় যাবে যখন আমরা ধূলোয় নামি?”

পদের সংখ্যা বেছে নেওয়া অনুবাদ অনুসরণ করে এবং কয়েকটি অধ্যায়ে এক পদ এদিক-ওদিক হতে পারে।

পড়ার স্বাচ্ছন্দ্য

যা আপনার কাজে লাগে তা বেছে নিন। আপনার পছন্দ এই ডিভাইসেই রাখা থাকে।

লেখার আকার

আপনার ডিভাইসের নিজস্ব সেটিংস (জুম, স্ক্রিন রিডার, ডার্ক মোড) পছন্দ করেন? সেগুলোও এখানে কাজ করে।